নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলন আয়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী, অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোল্য়ামান শেখ , দৌলতপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা মোঃ বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, মৎস কর্মকর্তা হোসেন আহাম্মেদ স্বপন,
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো: খোয়াজ হেসেন, শিক্ষক সানা উল্লাহ সেন্টু, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আল্লার দর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্রনেতা আকাশ আহমেদ, পিয়াস, পারভেজ মোশারফ প্রমুখ।
বক্তাদের দাবি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, দেশ দেশকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, এ ছাড়া বাক স্বাধীনতা রক্ষার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে, কোন ক্রমে তা যেন ব্যহত না হয়। বক্তব্য শেষে জুলাইয়ে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।