• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরা এমপির অপকর্মে দুধ দিয়ে গোসল দল ছাড়লেন যুব জামায়াত নেতা সাতক্ষীরা তেল সংকটের গুজবে পেট্রল পাম্প কুতুবজোমের সোনাদিয়া চর থেকে ২৩টি মহিষ চুরি,১৩টি উদ্ধার; আটক ২ নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দ্যুতি ছড়াচ্ছেন নতুন প্রজন্মের নতুন মুখ হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপি, রেস্তোরাঁকে জরিমানা বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ রাণীনগরে পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের তথ্য গোপনে কৃষি কর্মকর্তা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ

মো.মুক্তাদির হোসেন,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবগাজীপুরনের একঘেয়েমি কাটাতে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ নৌভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য ও মতবিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

নৌভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিক, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সময় দৈনিক দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শাকিল মোল্লাসহ পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category