• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরা এমপির অপকর্মে দুধ দিয়ে গোসল দল ছাড়লেন যুব জামায়াত নেতা সাতক্ষীরা তেল সংকটের গুজবে পেট্রল পাম্প কুতুবজোমের সোনাদিয়া চর থেকে ২৩টি মহিষ চুরি,১৩টি উদ্ধার; আটক ২ নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দ্যুতি ছড়াচ্ছেন নতুন প্রজন্মের নতুন মুখ হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপি, রেস্তোরাঁকে জরিমানা বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ রাণীনগরে পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের তথ্য গোপনে কৃষি কর্মকর্তা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

সাতক্ষীরা তেল সংকটের গুজবে পেট্রল পাম্প

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

যোগাযোগমাধ্যমে তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এ ভিড় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।

একইসঙ্গে বিপুলসংখ্যক মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন জ্বালানি নিতে আসায় শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার(২৩ জুলাই) দুপুরে শহরের এবি খান পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাম্পের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে আশপাশের সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে শহরের সংগ্রাম পেট্রল পাম্প ও পুরাতন সাতক্ষীরা পেট্রল পাম্পে গিয়ে জানা যায়, সেখানে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রয়েছে।

জ্বালানি নিতে আসা মোটরসাইকেলচালক আব্দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর দেখে আগেভাগেই তেল নিতে এসেছেন। তবে পাম্পে এসে জানতে পারেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের খবর সঠিক নয়।

এবি খান পেট্রোল পাম্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, গুজব ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ জ্বালানি নিতে আসায় চাপ বেড়ে গেছে। এতে কর্মীদের তেল সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, সড়কে যানজটের কারণ জ্বালানির সংকট নয়। গুজবের কারণে একসঙ্গে কয়েক শত যানবাহন পাম্পে চলে আসায় পাম্পের বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, জেলার সব পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। খুলনার ডিপো থেকেও প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে।

গুজব ও অপপ্রচার ঠেকাতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category