এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ফার্মা ডিভিশনের আয়োজনে বুধবার(২৯ জুলাই) বিকালে একরামপুর প্রশিক্ষণ হলরুমে উক্ত পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডাক্তার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডাক্তার আব্দুল হাই, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ফার্মা ডিভিশনের ডেপুটি স্যালস ম্যানেজার শহিদুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার খালেকুজ্জামান তোমার, সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার জাহাঙ্গীর আলম, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ মজিবুর রহমান সহ প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।