• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

ফেসবুকে পরিচয়, চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। চীনা নাগরিক ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন সুনামগঞ্জের কলেজছাত্রী নাজমিন আক্তার লিজাকে। তাদের বিবাহোত্তর সংবর্ধনায় কনের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চীনা বরকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষও ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন লিজাকে বিয়ে করেন।

ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। অন্যদিকে, লিজা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দীনের মেয়ে। বর্তমানে পরিবারসহ তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করছেন। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লিজার বড় ভাই সোহান জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিন ও লিজার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির পর গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন।

লিজার বাবা মো. নাজিম উদ্দীন বলেন, “বিয়ের আগে ছেলের পরিবার এবং চীনা দূতাবাসের মাধ্যমে তার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করেছি। সবকিছু নিশ্চিত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দা সাহাজুল বলেন, বিদেশিদের মাধ্যমে প্রতারণার বিভিন্ন ঘটনার কারণে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। তবে মেয়ের পরিবার প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category