• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি খোরশেদ, সাম্পাদক বাবু পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি

নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে বাগেরহাটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জুলাই শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, গির্জা, প্যাগোডা ও জুলাই স্মৃতিস্তম্ভসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা সদস্য সচিব লাবিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category