দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চোরকে মেরে বিপাকে গ্রামবাসী, ১৪ আগষ্ট বহ:বার বিকেলে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে গ্রাম বাসীর পক্ষে মিন্টু লিখিত বক্তব্যে জানান, আমি মোঃ মিন্টু রিফাতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত ১২.৮.২৫ তারিখ রাত আনুমানিক দুইটার দিকে, মোঃ আকরামুল হক, পিতা মোঃ আশরাফ আলী, গ্রাম হাসানপুর দৌলতপুর, কুষ্টিয়া’র বাড়িতে চোর ঢুকেছে এমন ডাক চিৎকারে এলাকাবাসী হাজির হয়।
এলাকাবাসী পাশের গ্রামের রনি নামে একজনকে চুরি করা অবস্থায় আটক করেছে, আমি সাথে সাথে ৯৯৯নং এ ফোন করি এবং দৌলতপুর থানা পুলিশ আসলে রনিকে পুলিশে তুলে দেই, গ্রামবাসীর দাবীতে বাড়িয়ালা আকরামুল হক বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দেন, পরে হঠাৎ কিছু মিডিয়া আমার নামে চাঁদাবাজ বলে সংবাদ প্রচার করেছে, যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন।
একটি বিষয় জানিয়ে রাখি রনি ২০২২ সালে ২৮ জুন পুলিশের পোশাক সহ ্রতারণা মামলায় কুষ্টিয়া র্যাব ১২ এর হাতে আটক হয়, সে মেয়ে অপহরণ ও প্রতারণা মামলা রয়েছে। রনি একজন এলাকার চিহ্নিত চোর ও প্রতারক। বর্তমানে সে বিএনপি’র এক নেতার আশ্রয় প্রশ্রয় নিয়ে চুরি ও প্রতারণার বিশাল একচক্র গড়ে তুলেছে। তাই সাংবাদিক সহ সুশীল সমাজের কাছে দাবি বিষয়টি সঠিক তদন্ত করে দেশ ও জাতির কাছে তুলে ধরার জন্য। এ সময় এলাকার সাধারণ মানুষ ও কিভিন্ন মিডিয়ার সাংকাদিক উপস্থিত ছিলেন।