• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি সিগারেট ও গাঁজাসহ আটক-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট ও কোতয়ালী মডেল থানার দুর্গাপুর এলাকায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট এবং সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে একই দিন সকালে কোতয়ালী মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত আসামি বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।মাদক ও চোরাচালান প্রতিরোধে র‌্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category