• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যানসহ ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্য চোরাচালানের তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এলাকাটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। রাত আনুমানিক একটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান ফেলে রেখে চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান বলে বিজিবি জানিয়েছে।
পরে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে রাখা ভারতীয় জিরা জব্দ করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে বিজিবি।
এদিকে একই দিনে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।
অন্যদিকে ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক কয়েকটি বস্তায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category