• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নতুন সিদ্ধান্ত কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ টুঙ্গিপাড়ায় গৃহহীনদের ঘরে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার ভৈরবে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ স্বামী-স্ত্রী আটক পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে তীব্র বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা হাতিয়ার ভ’য়া’বহ অ/গ্নি/কা/ন্ড, প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি সাতক্ষীরা শ্যামনগর ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ও সহযোগী কারাগারে

একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, বছরের পর বছর দুর্ভোগ বর্ণিবাসীর

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বর্ণি উচ্চ বিদ্যালয়ের পেছনের গুরুত্বপূর্ণ সড়কটি। হাঁটুসমান পানিতে ডুবে থাকা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ শত শত মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বর্ণি উচ্চ বিদ্যালয়ের মূল সড়ক থেকে পুরোনো হাটখোলা হয়ে গুচ্চ গ্রাম পর্যন্ত বিস্তৃত এ সড়কটি এলাকার মানুষের অন্যতম প্রধান চলাচলের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি নিচু হয়ে গেছে। পাশাপাশি দেয়াল ও বিদ্যালয়ের ভবনের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

সড়কটি দিয়ে বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারসহ প্রায় ৩০০ পরিবারের মানুষ চলাচল করেন। পানি জমে থাকায় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরাও পড়েন বিপাকে। বিশেষ করে ব্যাটারিচালিত যানবাহন পানিতে চলাচল করায় ক্ষতির আশঙ্কা থাকে।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, “রাস্তাটি আমার বাড়ির সংলগ্ন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশ্রয়ণ প্রকল্পের পরিবারসহ প্রায় ৩০০ পরিবারের চলাচলের একমাত্র পথ এটি। দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।”

বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, “সরেজমিনে গিয়ে রাস্তাটির দুরবস্থা দেখেছি। দ্রুত সমস্যাটি সমাধানের ব্যবস্থা করা হবে। ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা করা হোক। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে বর্ষা মৌসুমের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category