• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে দুই এমপির মতবিনিময় গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, নিরাপত্তা চেয়ে বিদ্যুৎ অফিসের চিঠি গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবক আটক কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, কাউকে ছাড় নয়: গৃহায়নমন্ত্রী কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট পানছড়িতে বিনামূল্যে বিতরণ হবে সাড়ে ১১ হাজার চারা

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বক্তারা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে এসব সামাজিক অনাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই পারে একটি সুন্দর ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে।

বক্তারা আরও বলেন, ‘লাল কার্ড’ প্রদর্শন শুধু একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার।

পরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেন শিক্ষার্থীরা। শপথ শেষে তারা মাদক ও বাল্যবিবাহকে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে প্রত্যাখ্যান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category