কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ আগস্ট সোমবার বেলা সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোশতাক আহম্মদ,সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন), সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু,মৎস্য চাষী মোঃ খাইরুজ্জামান (স্বপন মোল্লা ), মোঃ শাহাবুদ্দিন, সহ অন্যান্য মৎস্য চাষী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদান করা হয়।
তিনজন মৎস্য চাষী ও খামারিরা হচ্ছেন মোঃ খাইরুজ্জামান( স্বপন মোল্লা), মোঃ বেনজির আহমেদ বাচ্চু ও রাশেদুল হক শামীম। শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়।