• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বি/স্ফো/রণ, পুড়ে ছাই যানবাহন ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে গ্রে’প্তার ১ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নতুন সিদ্ধান্ত কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ টুঙ্গিপাড়ায় গৃহহীনদের ঘরে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার ভৈরবে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ স্বামী-স্ত্রী আটক পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাসিরনগরে তীব্র বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শ্রমের ফাঁকে আনন্দ, একসঙ্গে পানছড়ির নলকূপ মিস্ত্রি-শ্রমিকরা

সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রটি বাস্তবায়ন ও যথাযথভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, সকল বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষ বিভাগের কর্মকর্তারা, সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য আইসিটি সেলকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখার তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সূত্র-Channel 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category