• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মা’দকসেবীর কারা/দ/ণ্ড; হাসপাতাল সিলগালা কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি রোমে হুইপ দুলুর সঙ্গে ইতালিস্থ নরসিংদী বিএনপির সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে চুরিতে বাধা নিরাপত্তাকর্মী হ/ত্যা আদালতে স্বীকারোক্তি পাঁচবিবিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

রোমে হুইপ দুলুর সঙ্গে ইতালিস্থ নরসিংদী বিএনপির সৌজন্য সাক্ষাৎ

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইতালি আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

ইতালির রোম শহরে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

​ইতালির রোমে পৌঁছালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে প্রবাসী নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ইতালি বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি জ্বলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমান উল্লাহ উল্লাহ আমান, সন্মানিত উপদেষ্টা হাজী সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইবনে খৈয়াম সাথী, সদস্য মিয়া রুবেল’সহ ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।সাক্ষাৎশেষে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর এই ইতালি সফর প্রবাসে জাতীয়তাবাদী দলের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করবে।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমান উল্লাহ আমান বক্তব্যের শুরুতেই বেলাবো-মনোহরদীর অভিভাবক, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সেই সাথে এম্বাসির দুর্নীতি এবং অনিয়ম রুদ, প্রবাসীদের প্রবাসী কার্ড বিতরণের মাধ্যমে, প্রবাসীদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category