• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সে মায়ের সঙ্গে কয়েক দিন আগে পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রেদওয়ানকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের পুকুরগুলোতে তল্লাশি চালানো হয়। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে স্বজনেরা রেদওয়ানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোক নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category