• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

সরকারি ছুটির দিনেও স্কুল খুলে ব্যক্তিগত প্রাইভেট পড়ানোর অভিযোগ

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার ১৮১ নম্বর সাতপাড় দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ছুটির দিনে বিদ্যালয় খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের পড়ানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ বালার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে ব্যক্তিগত প্রাইভেট পড়ানোর কার্যক্রম চলে আসছে। সরকারি ছুটির দিনেও বিদ্যালয় খুলে শিক্ষার্থীদের পড়ানো এবং এ সময় সরকারি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক পলাশ বালার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর মা অসুস্থ থাকায় তিনি বর্তমানে জেলা শহরে অবস্থান করছেন। ফোনে ভালোভাবে কথা শোনা যাচ্ছে না জানিয়ে পরে বিস্তারিত কথা বলবেন বলে জানান। এ সময় বিদ্যালয়ে উপস্থিত তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে জানান, তিনি আপাতত প্রাইভেট পড়ানোর বিষয়টি দেখাশোনা করছেন।
এ বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীনেশচন্দ্র টিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে শ্রেণি কার্যক্রমের বাইরে কোনো অবস্থাতেই সরকারি বিদ্যুৎ, ফ্যান বা বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের পড়ানো নিয়মসঙ্গত নয়। এমনকি বিদ্যালয়ের নির্ধারিত সময়েও শিক্ষকরা ব্যক্তিগত প্রাইভেট টিউশনি করাতে পারবেন না বলে তিনি জানান।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সরকারি বিদ্যালয়ের অবকাঠামো ও বিদ্যুৎ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category