• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে কিশোরীকে পালাতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড

সাতক্ষীরা তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন-এমপি ইজ্জত উল্লাহ

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার তালা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মোবারাকপুর দুর্গা মন্দির হইতে মহন্দি পিসি রোড পর্যন্ত প্রায় ১১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় তালা মোবারাকপুর ব্রীজ মোড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
উদ্বোধনকালে তিনি বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। রাস্তার কাজ যেন সুন্দর হয় এ ব্যাপারে তিনি ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলি রথীন্দ্রনাথ নাথ হালদার, উপসহকারী প্রকৌশলি সজল কুমার শীল,(সার্ভেয়ার) নকশাকার আব্দুস সালাম,ঠিকাদার (ফরহাদ হোসেন তপু) পক্ষে ইলিয়াস হোসেন,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জামায়াত ইসলামি উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন , যুব ও ক্রীড়া সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মোঃ শাহিদুজ্জামান,৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মফিজুল ইসলাম,ইউনিয়ন জামাত আমির মোঃ মুজিবুর রহমান সহ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category