• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বরখাস্ত

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে
সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে তাকে বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের সভাপতি শাহ মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের পুনঃতদন্তে মালেক গাজীর বিরুদ্ধে কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদান, রয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদে ত্রুটি, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাসের আগে বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপের অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং কিশোরী টয়লেট ও কমফোর্ট জোন বন্ধ রাখা।
যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থা গ্রহণের চিঠি এবং ৯ আগস্ট এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বরখাস্তের বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে কিনা এ বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক হারে খোরাকী ভাতা পাওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category