শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দৌলতপুরে মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-৫

Khandaker Jalal uddin / ১০৩ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের সারভান সরদার (৩৫) এবং বায়জীদ সরদার (৪৫)। তাঁরা যথাক্রমে বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনা স্থলেই নিহত হন সারভান সরদার। গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সংঘর্ষে আহত অন্তত পাঁচজন বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category