বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দৈনিক ক্রাইম তদন্ত ও ঢাকা পোস্ট একাত্তরের বাগেরহাট সদর প্রতিনিধি মজনু শেখের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাদ এশা সৈয়দপুর আমিনিয়া হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মজনু শেখের পিতা-মাতা ও মুরুব্বিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন সৈয়দপুর আমিনিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ বোরহান উদ্দিন।
এসময় মজনু শেখের পরিবারের সদস্য, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।