• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্থানীয় সংসদ সদস্যের সৌজন্যে রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন । অর্জিত জ্ঞান ও মেধা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উচ্চ বিদ্যালয়ের আব্দুল গফুর প্রামাণিক, বেলাল হোসেন, রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুস সোবহান, পারইল ইসলামিয়া মাদ্রাসার এ কে এম জাকির হোসেন, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের মোকলেছুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক হক আলী।
কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্টের পাশাপাশি পরিবেশবান্ধব গাছ উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে অনগ্রসর নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যেচ আর্থিক সহায়তা ও সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category