শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৌলতপুরে ফুটবলের মাঠে হাতুড়ি  উপজেলা পর্যায়ের  ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ 

Khandaker jalal uddin / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে, উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী সভাপতিত্বে  উপজেলা পর্যায়ের ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন  ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতাঁর ও দাবা  ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫,  রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে   উদ্বোধন হয় গত ২১ সেপ্টেম্বর।  আজ মঙ্গলবার সকাল ১১ টার সময়  উক্ত প্রতিযোগিতার  ফুটবলের সেমিফাইনাল খেলা  অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেমিফাইনালে উপজেলার কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতা করবে।

খেলা শুরুর আগেই খেলা পরিচালনার কমিটি জানতে পারে তাঁরাগুনিয়া  মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র (ছদ্মনামা করিম) খেলার মাঠে বিশৃঙ্খলা করার জন্য পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে এসেছে।  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী অবহিত করলেন তিনি  খেলার মাঠে উপস্থিত হয়ে আজকের ফুটবল খেলাটি বন্ধ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন, 

 রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনিয়ারা খাতুন, তারাগুনিয়া  মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।  এ সময় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন যে ছাত্র হাতুড়ি নিয়ে এসেছে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবিদ হাসান মন্ত্রি সরকার ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে   প্রশাসনকে সহযোগিতা করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ছোট্ট একটি খেলার একটা কেন্দ্র করে যদি ছাত্ররা হাতুড়ি নিয়ে আসে তাহলে আমরা কি মনে করতে পারে এটা একটি জাতির জন্য অশনি সংকেত। সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে আজকের খেলার ফুটবল খেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category