• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস চালু করলেন ভৈরব সরকারি মহিলা কলেজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস চালু করেছেন কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্টের সমানে বাস যাতায়াত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকমণ্ডলীর সম্পাদক শামীম আহমেদ ও সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান বিএম ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ভৈরব বাজার জিহাদী মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম।
জানা যায়, কলেজে ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য হোস্টেলও আছে। দূরদূরান্ত থেকে আসা অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে সবাইকে হোস্টেলে রাখা যায় না। দূরবর্তী শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য ভৈরব থেকে আগরপুর পর্যন্ত মেঘনা পরিবহন ও ভৈরব থেকে মরজাল পর্যন্ত ব্রহ্মপুত্র পরিবহণ নামে দুইটি বাস উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category