ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিলডোরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুটের বাজার এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুল সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর খান।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় আব্দুল খালেক ও ও সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ভূঁইয়া, ছাত্রদল নেতা সোহাগ মিয়া, কৃষক দলের সভাপতি আব্দুল মালেক মন্ডলসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, শৃঙ্খলা ও জনসাধারণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।