শরীয়তপুর গোসাইরহাট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সাঁড়াশি অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন- উপজেলার ধীপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশিকুর রহমান জয় (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ধীপুর গ্রামে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকেল সোয়া ৪ টায় উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এবং তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এরপর ঝটিকা মিছিলের ঘটনায় গত ১৯ জুলাই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। দায়ের করা মামলায় ৯ জনকে এজাহারভুক্ত আসামি করে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। রোববার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে সাঁড়াশি অভিযান চালিয়ে আশিক কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। সাঁড়াশি অভিযান চালিয়ে আশিক কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।