• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

নরসিংদীর রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরাতে জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি আবু কাউছার আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, যুবদল: নেতা মো. সোহরাব হোসেন, মো. শ্যামল মিয়া ডিলার’সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আর এই ঘটনাকে হাতিয়ার করে মামলার বাদি মোশারফ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য যে ১৬ জুলাই ২০২৬ নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা করা হয় বলে জানিয়েছেন মানববন্ধনে বক্তারা।

নিহত যুবকের নাম নাসির মিয়া। তিনি জঙ্গি শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category