• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রস্তাব ও হয়রানি, টুঙ্গিপাড়ায় শিক্ষক সাময়িক বরখাস্ত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া ও শারীরিকভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে বিদ্যালয়ের সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক ফারুকুজ্জামান বিভিন্ন সময়ে তাদের কুরুচিপূর্ণ প্রস্তাব দিতেন এবং অসৎ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে হাত দিতেন। বিষয়টি নিয়ে গত কাল সোমবার (৭ সেপ্টেম্বর) অষ্টম শ্রেণির ছাত্রীরা সহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানমের কাছে অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষক তাদের সান্ত্বনা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার আবারও আন্দোলনে নামেন এবং অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা আরও জানায়, এ ধরনের অভিযোগের বিষয়ে এর আগেও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম সেলিমুজ্জামান অভিযুক্ত শিক্ষককে শোকজ ও সতর্ক করেছিলেন।

আন্দোলনের খবর পেয়ে ইউএনও মো. দিদারুল আলম বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের কাছ থেকে বিস্তারিত অভিযোগ শোনেন। পরে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ইউএনও মো. দিদারুল আলমের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরলেও, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে ফোনে জনতে চাইলে অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামানের বক্তব্যে বলেন ঘটনাটি গত কাল সমাধান হয়েছে এবং আমি আমার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category