কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামের এক মাদক কারবারিকে করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বুড়াপাড়া গ্রামে আব্দুস সালামের বসতবাড়িতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চালানো এ অভিযানে আব্দুস সালামের ঘর থেকে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত সালাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুত রেখে বেচাকেনা করে আসছিলেন। উদ্ধার হওয়া টাপেন্টাডল ট্যাবলেট একটি ক্ষতিকর ও প্রসেস করা মাদক যা তরুণ সমাজকে বিপথগামী করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।