শরীয়তপুর গোসাইরহাট থানার অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সালেহ আহম্মেদ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় উপজেলার মিত্রসেনপট্টি গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালেহ আহম্মেদ ডামুড্যা উপজেলার পূর্ব চর বয়রা গ্ৰামের মৃত লালু সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার মিত্রসেনপট্টি এলাকায় রাস্তার সামনে অভিযান চালিয়ে সালেহ আহম্মেদ কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একইসঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।