• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রবাসী স্বামীর মৃ’ত্যুর একমাস পর মারা গেলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর একমাস পর মারা গেলেন স্ত্রী তুলি বেগম (২১)। ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১২ আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন সৌদি আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭)।
নিহত ইয়াছিন আহমেদ শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক ভবন মালিক মৃত বাক্কী মিয়ার ছেলে। নিহত তুলি বেগম শহরের স্টেডিয়াম মোড় এলাকার আক্তার হোসেনের মেয়ে।
জানা যায়, গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন প্রবাসী স্বামী ও তাঁর স্ত্রী। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই স্বামী ইয়াছিন মৃত্যুবরণ করেন। স্ত্রী তুলি বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে এক মাস চিকিৎসাধীন থাকার পর ১১ সেপ্টেম্বর দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন ইয়াছিন। গত ২৪ জুলাই তিনি দেশে আসেন। সৌদি আরবে তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। প্রায় সাড়ে ৫ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন ইয়াছিন। তাঁদের সংসারে আলিফ নামে দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সন্তানকে বাড়িতে রেখে ১২ আগস্ট বেলা ৪টায় মোটরসাইকেলে করে স্ত্রী তুলি বেগমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী সংলগ্ন ‘মিনি কক্সবাজার’-এ ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় বিশ্বরোড মালিহাতা এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহত তুলির বোন মিতালি মিতু বলেন, তুলি প্রায় এক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ঢাকার নিউরোসায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশার কমলপুর মাদ্রাসা মাঠে তুলির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কমলপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category