• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ ভেড়ামারায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নি’হ’ত-০১, আ’হত-০৪ কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: মা’মলায় গ্রে’প্তার ১ ডেঙ্গুতে আক্রান্ত লিটন মহাজন, রোগমুক্তি কামনায় দোয়া কুমিল্লায় অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

হালুয়াঘাটে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ উপলক্ষে আলোচনা সভা, উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাংরাপাড়া একাডেমি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিজন কান্তি সরকার।
​উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল,
​স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ​ উম্মে হাবীব্বা মীরা,মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, কেন্দ্রীয় কমিটি ​ শিশির দিওসহ আরো অনেকেই।

​অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট, ময়মনসিংহের সহযোগিতায় উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং ঘর বিতরণ করা হয়। শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category