শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী

salim reza / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে সততা ক্লিনিক-এ দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।
দৌলতপুরে ক্লিনিকের অন্তরালে দেহ ব্যবসা মালিকসহ দুই জনকে আটক করা হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে এলাকাবাসী অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিন্ত্রন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে নারীদের এনে ক্লিনিকের আড়ালে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন। স্থানীয়দের সন্দেহ দীর্ঘদিনের হলেও এবার ঘটনাস্থলে সরাসরি অভিযুক্তদের পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।
এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিকবার তারা এ বিষয়ে অভিযোগ করেছেন, এমনকি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর কাছেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়াা হয়নি বলে অভিযোগ তাদের।
ঘটনার পর ক্লিনিক মালিক আব্দুল মোমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে তার আত্মীয়ের মাধ্যমে কথা বলার অনুরোধ জানান।
এ বিষয়ে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। আগে থেকেও এমন অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি আমাদের সমিতির সদস্য না হওয়ায় আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারিনি। বর্তমানে পুলিশ তদন্ত করছে।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্লিনিকের অন্তরালে অসামাজিক কর্মকান্ড পরিচালনার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category