• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃ/ত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও দৌলতপুরে বন্যায় পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে উন্নয়নের ছোঁয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন,এমপি সালমান ওমর মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রবাস থেকে পাঠানো প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণলংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বজলুর রহমান (৩৫)। তিনি ঢাকার দোহার উপজেলার দক্ষিণ দেবীনগর গ্রামের বাসিন্দা। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি কাশিয়ানী থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন – কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামের কামরুজ্জামান (৪৪), শাহাবুর রহমান (৪৬) এবং তার আপন বড় ভাই মুস্তাফিজুর রহমান বাবলু শিকদার (৫০)। অভিযুক্তদের মধ্যে ৩ নম্বর অভিযুক্ত বাবলু শিকদার রাজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বজলুর রহমানের ফুফাতো ভাই হযরত শেখ (৩৯) ও আত্মীয় আবুল কালাম (৫৫) সৌদি আরবে অভিযুক্ত কামরুজ্জামান ও শাহাবুর রহমানের সাথে একই স্থানে কাজ করতেন। দেশে ফেরার সময় তারা বজলুর রহমানের জন্য ২০০ গ্রাম স্বর্ণলংকার তাদের মাধ্যমে পাঠান।

বজলুর রহমান জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৩ নম্বর অভিযুক্ত বাবলু শিকদারকে সাথে নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে ১ ও ২ নম্বর অভিযুক্তের সাথে দেখা হয়নি। পরে ভোর ৪টার দিকে তারা বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে বজলুর রহমানের সাথে যোগাযোগ না করেই আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের স্বর্ণলংকার নিয়ে আত্মগোপন করেন তারা। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগীর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে ব্যবহার করে বাবলু শিকদার ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় বেআইনি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, কোনো রাজনৈতিক দলের নাম বা পদবি ব্যবহার করে যাতে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “৩২ লাখ টাকার স্বর্ণলংকার আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category