• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময় হবিগঞ্জে নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৫ কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার ভৈরবে ছেলের অত্যাচার থেকে বাঁচতে বাড়ি বিক্রি করলেন মা কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

ভৈরবে ছেলের অত্যাচার থেকে বাঁচতে বাড়ি বিক্রি করলেন মা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
0-3840x2160-0-0-{}-0-12#

সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পবিার। বৃহস্পতিবার বিকেল ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় বাড়ি বিক্রেতা পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সন্মেলনে বাড়ি বিক্রেতা বাড়ি বিক্রেতা আশা বেগম, তাহের আলী, রমিজ আলী, আরমান আলী ও ইমরান আলী বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমার ভাই মিন্নত আলীর অত্যাচারের কারণে অন্যত্র বিক্রি করতে বাধ্য হয়েছি। বাড়ি বিক্রির আগে মিন্নত আলীগংদের কাছে আমরা বাড়ি বিক্রির কথা জানিয়েছি। কিন্তু তারা বাড়ি কিনতেও রাজী নন এবং আমরা অন্যত্র বিক্রি করতে গেলেও বাঁধা সৃষ্টি করেন। তার পক্ষ থেকে সাড়া না পেয়ে আমরা বাড়িটি অন্যত্র বিক্রি করে দেই। ক্রেতারা আমাদের কাছ থেকে বাড়িটি কেনার পর তারা বাড়ির দখল বুঝে নেন। জমি ক্রয়ের পর সীমানা নির্ধারণ ও আমিন দ্বারা জমি মাপজোখের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিন্নত আলী গংদের চলাচলের সুবিধার্থে রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রেখেই বাড়িটির উন্নয়নকাজ করছেন ক্রেতারা। সম্প্রতি একটি পরিত্যক্ত টয়লেট সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লুৎফর, মিন্নত আলী, আতাহার ও জোসনা বেগম সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করেন।

বাড়ির ক্রেতারা জানান, চলাচলের পর্যাপ্ত পথ রেখেই তারা তবে সম্প্রতি একটি পরিত্যক্ত টয়লেট সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লুৎফর, মিন্নত আলী, আতাহার ও জোসনা বেগম সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন।

সংবাদ সন্মেলনে বাড়ি ক্রেতা ও বিক্রেতা পরিবার দাবি করেন, প্রতিপক্ষের অভিযোগের ভিত্তি হিসেবে দেখানো রাস্তা বন্ধ করা, রান্নাঘর ও টয়লেট ভাঙচুরের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি করতে এবং বিভ্রান্তি ছড়াতে কিছু সংখ্যক সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category