• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামের নিজ বাড়ির পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতে থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তারের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। এর আগে তিনি কয়েকবার পানিতে নামার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। রোববার সকালে বাড়ির পাশের নদীর পানিতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাজল দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এসআই কাজল দেব বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category