• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
Veilig mobiel gokken herkennen aan software, beveiliging en verantwoord speelbeleid সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নি/হত, আ’হত মেয়ে দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার ভৈরবে স/হিং/সতা ও নৈ/রাজ্য প্রতিরোধে থানা পুলিশের বিশেষ মহড়া দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ পানছড়িতে মা ও শিশুর পুষ্টি সচেতনতায় উঠান বৈঠক ভৈরবে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা ও বি/স্ফোরণের ঘটনায় আসামি দেড় শতাধিক পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছি’নতাই

দুর্গম সীমান্তে ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বস্তি ফিরল দুই শতাধিক পরিবারে

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী শনখোলা এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন। এতে দুই শতাধিক পরিবারের সদস্য চিকিৎসাসেবা পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ৩ বিজিবির অধীনস্থ শনখোলা কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন পাড়ার দুই শতাধিক পরিবারের সদস্য অংশ নেন।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিনের (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) নেতৃত্বে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকেশ ত্রিপুরা ও ডা. নিথি চাকমা। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
দুর্গম এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষ হাতের কাছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিজিবির এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
শুধু চিকিৎসাসেবাই নয়, সীমান্ত এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায়ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে ৩ বিজিবি। এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, গৃহহীন ও অসহায় পরিবারকে সহযোগিতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়, এলাকার সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category