• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬ প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বো’মা হা’ম’লা, অল্পের জন্য রক্ষা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাহাড়ের প্রত্যন্ত জনপদে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

গত বুধবার(১৮ নভেম্বর) বিকেল খাগড়াছড়ির পানছড়িতে ২০ জনকে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্বাবলম্বী হতে ছাগল, মোরগ, ওষুধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এবং খাগড়াছড়ি জোনের বাস্তবায়নে পানছড়ি সাবজোনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের একজন সফল খামারির খামার পরিদর্শন করানো হয়। সেখানে হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রয়োগ, গবাদিপশু ও পাখির সঠিক পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দুটি ছাগল, ২০টি মোরগ, গবাদিপশু ও গৃহপালিত পাখির প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা পাওয়ায় অংশগ্রহণকারীরা পশু-পাখি পালনের মাধ্যমে নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে একদিকে যেমন তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ বলেন, আদর্শ পদ্ধতিতে গবাদিপশু পালন, সময়মতো টিকাদান এবং গাভির বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাতে-কলমে টিকা প্রয়োগের পদ্ধতি শেখানোর পাশাপাশি প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে একটি আদর্শ খামার পরিদর্শন করে গরু, ছাগল ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি দেখানো হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আমি আশাবাদী। আমার বিশ্বাস, তাঁরা এখান থেকে অনেক কিছু শিখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category