• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬ প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বো’মা হা’ম’লা, অল্পের জন্য রক্ষা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বয়স ২০ বছর। তাঁরা হলেন আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা, ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান, শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব এবং ফেনী সদর পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন। এ ছাড়া ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একদল ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় আসে। পরে তারা মহাসড়কে টায়ারের ওপর দাহ্য পদার্থ (মবিল) ঢেলে আগুন ধরিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category