• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬ প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বো’মা হা’ম’লা, অল্পের জন্য রক্ষা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে থানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে সেলিমুজ্জামান মোল্লার পৈত্রিক বাড়িতে এ হামলা হয়।স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, সকালে মিছিল নিয়ে বাড়িটির সামনে জড়ো হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, জেলার মুকসুদপুর থানাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো। একই এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখাতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই জেলায় উত্তেজনা ছড়াতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category