• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আ’গু’ন দিয়ে না’শকতার চেষ্টা, গ্রে’প্তার ৬ প্রশিক্ষণের পাশাপাশি গবাদি পশু ও অর্থ সহায়তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ২০ জনের ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বো’মা হা’ম’লা, অল্পের জন্য রক্ষা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দু’র্বৃত্তরা বাগেরহাটে অ’গ্নি’সংযোগ ও নৈ’রাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পানছড়িতে কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শনে বিজিবি জোন কমান্ডার

১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ১৮ বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে জমি কিনেছিলেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা রিপন সরকার। কিন্তু জমির প্রকৃত মূল্য, মালিকানা ও অর্থের হিসাব নিয়ে বিরোধে পড়ে এখন বিপাকে তিনি। নিজের দাবি অনুযায়ী, জমি কেনা ও সংশ্লিষ্ট খরচ বাবদ ১৭ লাখ ৩৪ হাজার টাকা পরিশোধ করেও নতুন করে আরও চার লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় পানছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন রিপন সরকার। তিনি পানছড়ি সদর ইউনিয়নের টিএন্ডটি টিলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম তপন সরকার।
লিখিত বক্তব্যে রিপন জানান, প্রবাসে থাকাকালে বন্ধু রুপন কান্তি দাশের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার ২৬২ নম্বর গোলাবাড়ি মৌজায় ২ একর ২৫ শতক জমি কেনেন তিনি। এর মধ্যে তাঁর অংশ ১ একর ৫০ শতক এবং বন্ধুর অংশ ৭৫ শতক। জমির মোট মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ টাকা। নিজের অংশের ১২ লাখ টাকা ব্যাংক ও নগদে পরিশোধ করেন তিনি। এ ছাড়া জমির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য আরও ২ লাখ ৩৪ হাজার টাকা দেন বলে দাবি তাঁর।
রিপনের অভিযোগ, দেশে ফিরে নিজের জমিতে কাঁটাতারের বেড়া দিতে গেলে জমির মূল মালিক নবীনা ত্রিপুরা ও কৌশিক চাকমা বাধা দেন। তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ১০ লাখ টাকা। এরপরও তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা পাওনা দাবি করা হয়।
এ নিয়ে প্রথমে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কাছে লিখিত অভিযোগ করেন রিপন। সেখানে জমির মূল্য ১০ লাখ টাকা বলে স্বীকার করা হলেও সামাজিকভাবে বিরোধের সমাধান হয়নি বলে জানান তিনি। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি আদালতে মামলা করেন। মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর ন্যস্ত হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রিপন আরও অভিযোগ করেন, বন্ধুর ৭৫ শতক জমি কেনার জন্যও তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। ওই জমি অন্যত্র বিক্রি করে তাঁর সঙ্গে বিরোধ তৈরির হুমকি দেওয়া হলে তিনি জমিটি কিনতে রাজি হন। এ জন্য সাত লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করেছেন। বাকি চার লাখ টাকা দিতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
রিপনের দাবি, জমি কেনা বাবদ ১২ লাখ, রক্ষণাবেক্ষণে ২ লাখ ৩৪ হাজার এবং ৭৫ শতক জমি হস্তান্তর বাবদ তিন লাখ টাকা—সব মিলিয়ে তিনি ১৭ লাখ ৩৪ হাজার টাকা পরিশোধ করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জমির প্রকৃত ক্রয়মূল্য, দলিল ও মালিকানা নিরপেক্ষভাবে তদন্ত; পরিশোধিত অর্থের হিসাব যাচাই; অবশিষ্ট চার লাখ টাকা আদায়ে চাপ ও হুমকির অভিযোগ খতিয়ে দেখা এবং মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রিপন বলেন, তাঁর কাছে ব্যাংক লেনদেনের বিবরণ, অর্থ পরিশোধের প্রমাণ, জমির দলিল ও আদালতের কাগজপত্র রয়েছে। প্রয়োজনে এসব নথি তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন। তিনি কোনো বিশেষ সুবিধা চান না; ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থের সঠিক হিসাব, জমির বৈধ মালিকানা ও ন্যায়বিচার চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category