• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে’প্তার গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ কুমিল্লা জাঙ্গালিয়ায় এসআরবি-১১-এর অ’ভিযানে যা’বজ্জীবন সা’জাপ্রাপ্ত ধরা ঠাকুরগাঁওয়ে সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন, এমপি মির্জা ফয়সল আমীন জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হু’মকির অ’ভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আ’টক, স্ত্রী পলাতক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অ’ভিযান, ফসলি জমি রক্ষার দাবি বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে’প্তার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

গ্রেপ্তার মোশাররফ হোসেন মুনের বয়স ৩০ বছর। তিনি কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আদম আলী এবং মায়ের নাম রেখা বেগম।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category