নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় প্রথমবারের মতো উদ্বোধন হলো বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের আধুনিক শোরুম। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টায় শহরের এলজিইডি অফিসের বিপরীতে কুষ্টিয়া–ঝিনাইদহ সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন উইংম্যান–রয়্যাল এনফিল্ড কুষ্টিয়ার চেয়ারম্যান হাসান আবুল ফজল সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসকীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের এমডির ভাই তাশফীন আহমেদ এবং উইংম্যান–রয়্যাল এনফিল্ড কুষ্টিয়ার এমডি এস. এম. মুসফেকুর সালেহীন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। পরে কেক কেটে উদযাপন করা হয় শোরুমের আনুষ্ঠানিক যাত্রা। উদ্বোধনী দিনে শোরুমে ৫টি মোটরসাইকেল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইফাদ গ্রুপের কর্মকর্তাবৃন্দ, শোরুমের কর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।