শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৌলতপুর ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস

Khandaker Jalal uddin / ১৬০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে এই দিনে পাকিস্তানী হানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্বসর্মপন করে, তৎকালীন দৌলতপুর থানায় পাক হানাদারদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয় ১৯৭১ সালের ১৩ নভেম্বর আদবাড়িয়া ইউনিয়নের ব্যাঙগাড়ী মাঠে।

সেখানে ৪ জন মুক্তিযোদ্ধা এবং ২ জন মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। এ যুেদ্ধ প্রায় ৩ শতাধিক পাকসেনা নিহত হয়। এরপর ২৯ নভেম্বর পিয়ারপুর ইউনিয়নের শেরপুর মাঠে পাকহানাদারদের সাথে আরেকটি বড় যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব শহীদ হন। এ যুদ্ধে প্রায় শতাধিক পাকসেনা ও প্রায় দুই শতাধিক আলবদর ও রাজাকার নিহত হওয়ার পর পাকসেনা ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের তোপের মুখে দৌলতপুর থানার অভ্যন্তরে আশ্রয় নেয় এবং ৭ ডিসেম্বর রাতের অন্ধকারে পাকসেনারা পালিয়ে কুষ্টিয়ার শহরতলী জগতি বটতৈল এলাকায় আশ্রয় নেয়।

দৌলতপুরকে হানাদার মুক্ত করতে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের মোট ১৬টি সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। আজকের এই দিনে বীর মুক্তি যোদ্ধারা বিজয় পতাকা উড়ানোর মধ্যদিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন। দৌলতপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলনের মাধ্যমে দৌলতপুর কে শত্র“মুক্ত ঘোষণা করে। দিনটি উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category