শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৌলতপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামায আদায়

মোঃ সাইফুল ইসলাম / ১৪১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুই রাকআত নফল নামাজ সালাতুল হাজত আদায় শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এ নফল নামাজ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার ইমাম মওলানা ফারুক আহমেদ। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দৌলতপুরের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃশের আলীসবুজ,মোঃআতাউর রহমান,বিএনপি নেতা রুহুল কুদ্দুস, আলহাজ্ব গোলাম মোস্তফা,হারুনার রশিদ হারুন, মাহবুব লস্কর,রাশেদুল হক শামীম, মাহবুব রহমান,মিঠু শেখ, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।এছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীদের নফল নামাজ, সাদকা,দুস্থদের মাঝে খাবার বিতরনের কর্মসূচি প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চলমান রাখার আহবান জানান এবং বেগম খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category