কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে বিভিন্ন ইউনিয়নে
শিলা বৃষ্টিতে জমির ধান পানিতে ডুবে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ও বিএনপি নেতৃবৃন্দ।
আজ বুধবার(২৯ এপ্রিল) সকালে সরকারি দায়িত্বের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে পরিদর্শন এসে কৃষকদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
এসময় জেলা পরিষদ প্রশাসক শিলাবৃষ্টি ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়ি বাড়ি যান। কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ফসল হারানোর মর্মন্তুদ বিবরণ তুলে ধরলে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। কৃষকদের কাছে কি ভাবে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়। জেলা পরিষদের পক্ষ থেকেও বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে। এছাড়াও অষ্টগ্রাম টু ভাতশালা ভেঙে যাওয়া রাস্তাটি আগামী ২-৩ দিনের মধ্যে রাস্তাটি মেরামতের দৃঢ় আশ্বাস প্রদান করেন।
একই সময়ে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান-এর নির্দেশনায় হাওর এলাকা পরিদর্শনে আসেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, তিনি জানান এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে এসেছেন। বিশেষ করে ভেঙে যাওয়া রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “হাওরের কৃষকের চোখে পানি দেখলে খুবই কষ্ট লাগে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। দ্রুত রাস্তা মেরামত না হলে কৃষকরা কষ্টার্জিত ধান ঘরে তুলতে পারবেন না।”
স্থানীয় কৃষকরা বলপন, একদিকে পানিতে ধান ডুবে যাচ্ছে, অন্যদিকে রাস্তা ভেঙে যাওয়ায় ফসল পরিবহন অসম্ভব হয়ে পড়েছে। তারা দ্রুত রাস্তা মেরামত ও সরকারি সাহায্যের জন্য মাননীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।