শিরোনাম :
উলিপুরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় গোসাইরহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগে দখলমুক্ত আড়াই কিলোমিটার ‘গোদাড়ার খাল’ বাগেরহাটে তীব্র লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থী, নাজেহাল জনজীবন কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ, সড়ক কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি শায়েস্তাগঞ্জে বিভৎস লাশ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে নিশ্চিত পরিচয় ভূরুঙ্গামারী শালজোড় নদীতে সেতুর দাবিতে জনদুর্ভোগ চরমে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

উলিপুরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

কামরুল হাসান কাজল ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উলিপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী তার তিন ছেলে আল ইমরান, আবু হুরাইরা ও আবু তালহাসহ উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী অবসরপ্রাপ্ত দপ্তরী আজহার আলী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি এ নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না।

তিনি আরও জানান, তার নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ প্রয়োগ করছেন। জমি হস্তান্তরে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজহার আলী উলিপুর থানায় উল্টো তাদের দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছেন। মাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তারাই এখন হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জমি আত্মসাৎ এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী ও তার সন্তানরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category