কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছে ডিএমপি গুলশান বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শেলী।
তিনি বর্তমান এসপি ড. এস এম ফরহাদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট চার কর্মকর্তাকে বদলি করা হয়।
মিজানুর রহমান শেলী বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। এক বছরের মতো পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপিতে দায়িত্ব পালনকালে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। কিশোরগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। তিনি কুমিল্লা দেবিদ্বার থানা অন্তর্গত গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রনীতে এসএসসি পাশ করেন। এরপর দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ থেকে এইসএসসি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণী অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর প্রশিক্ষণ গ্রহণ এবং বিপিএটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর পুলিশিংয়ে প্রবেশ করেন। চাঁদপুর জেলা শিক্ষানবিশ শেষ করে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেন। পেশাগত জীবনে লম্বা সময় র্যাব, এপিবিএন এবং পিবিআইতে দক্ষতার সঙ্গে চাকরি করেন।
ডিএমপিতে শ্রেষ্ঠ ডিসি
মিজানুর রহমান ডিএমপি ট্রাফিক (গুলশান) বিভাগে কর্মরত ছিলেন। ট্রাফিক জ্যাম কমানো, সুনির্দিষ্ট মামলা দায়ের করে আইন প্রয়োগে দক্ষতা অর্জন। গুলশান, বনানী, বারিধারা বিভিন্ন সোসাইটির সাথে সুসম্পর্ক রেখে বিভিন্ন ট্রাফিক প্লান করে থাকেন। মানুষের সুস্থি দান করাই তার লক্ষ্য ছিল। তার কাজের স্বীকৃতি হিসেব বহুবার শ্রেষ্ঠ ডিসির পুরস্কার পেয়েছেন।
জাতিসংঘ শান্তি মিশন পুরস্কার অর্জন
মুজানুর রহমান শেলী জাতিসংঘ শান্তি মিশনে টার্ম ছিলেন। তিনি জাতিসংঘ শান্তি পুরস্কারে ভূষিত হন।
সুদানের দারফুর শাঙ্গিল তোবাইয়াতে তিনি অপারেশন কমান্ডার ছিলেন। অপারেশন কমান্ডার থাকা অবস্থায় তিনি বিভিন্ন দেশের শান্তি মিশনে আগত অফিসারদের সাথে মুভম্যান্ট প্লান করেন। অত্যন্ত সুনামের সহিত তিনি শান্তি মিশন সম্পন্ন করেন।