শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম / ৯৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। কলোনিপাড়া মাঠ ও মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/২-এস হতে কলোনিপাড়া মাঠে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বুধবার রাতেও একই বিওপির পিলার ১৫১/১৫-এস সীমান্ত থেকে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তদুপরি, বৃহস্পতিবার দুপুরে কাজীপুর বিওপির পিলার ১৪৭/এমপি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, এই মদ ও জিরার আনুমানিক মূল্য ৮৪ হাজার ৫০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category