কুষ্টিয়ার দৌলতপুর সীমানবতী ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বশেষ অভিযানে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
গত কাল চল্লিশপাড়া বিওপির অধীন সীমান্ত পিলার ১৫৭ মেইন পিলার হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মদনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নম্বর-৭৫৫৯২ নায়েক মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে ভারতীয় ৫ কেজি গাঁজা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,৯৭,৫০০ টাকা। এই ঘটনায় ৩ জন পলাতক রয়েছে। এরপর রাত ২২৩০ ঘটিকায় ধর্মদাহ বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৪৭/৯-আর পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে নম্বর ৫৪৬৫৭ হাবিঃ আজিজুর রহমানের নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.১০০ কেজি হেরোইন এবং ১০৪ পিস সিনডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,৩১,২০০ টাকা। এছাড়া রাত ২২১৫ ঘটিকায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৪৭/৫-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে নম্বর ৫২৮২৩ হাবিঃ মোঃ আব্দুস সাত্তার নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৬ বোতল এবং ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এই মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,২৩,০০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।