শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে মোহন হত্যার আসামি সোহেল প্রায় ৯ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য সহ আটক

মোঃ সাইফুল ইসলাম / ৩১২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক কারবার নিয়ে বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে মহন আলী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হৃদয় (২৫) নামে আরেক যুবক আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে এদিকে হত্যাকাণ্ডের পর শনিবার (২৮ জুন) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের কয়েকজন মাদক কারবারির সঙ্গে মহন ও হৃদয়ের অনেক দিন ধরেই মাদক নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিন তারা দুজন জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় তাদের হাতে ধরা পড়ে যান।

পরে তাদের কুপিয়ে আহত করা হয় পরে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু ঘটে।

পরে শনিবার বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া থেকে সোহেল হোসেন নামের এক মাদক কারবারিকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডিসহ আটক করে।

এসব মাদকের ব আনুমানিক মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক কারবারি নিয়ে শত্রুতার জের ধরে এ ঘটনাঘটেছে।

এ ঘটনায় জড়িতদের মধ্যে সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছেহস্তান্তর করেছে বিজিবি। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মহনের চাচা কদম আলী শনিবার পাঁচজনের নাম উল্লেখসহ আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category